প্রাইভেসি পলিসি

এই সাইটে অভিজ্ঞতা জমা দেওয়ার সময় আমরা আপনার নাম, ইমেইল ও (ঐচ্ছিক) ফোন নম্বর সংগ্রহ করি। এই তথ্য শুধু সাইটের অ্যাডমিন দেখতে পান এবং যোগাযোগ ও অপব্যবহার রোধের কাজে ব্যবহৃত হয়।

আপনি “বেনামে পোস্ট” অপশন বেছে নিলে আপনার নাম ও ইমেইল জনসমক্ষে দেখানো হবে না। তবে আইনি প্রক্রিয়ায় আদালত বা আইন প্রয়োগকারী সংস্থা বৈধভাবে চাইলে আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে হতে পারে।

পোস্ট সরাসরি প্রকাশ হয়: জমা দেওয়া পোস্ট প্রকাশের আগে আমরা পড়ে দেখি না। তাই পোস্টে অন্যের ব্যক্তিগত তথ্য (ফোন নম্বর, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ছবি ইত্যাদি) দেবেন না। যা প্রকাশ করবেন তা সবাই দেখতে পাবেন।

তৃতীয় পক্ষের লিংক: সাইটে দেওয়া বাইরের ওয়েবসাইটের লিংকগুলোর গোপনীয়তা নীতির দায় ওই সাইটগুলোর।

আপনার তথ্য মুছে ফেলতে বা আপনার পোস্ট সরাতে চাইলে যোগাযোগ করুন: admin@vuktobhogi.com

মোট ভিজিটর১০,০৬৬
আজকের ভিজিটর২